ভারতে কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ভারতের তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। খবর বিবিসির।

মঙ্গলবার (১ জুলাই) দেশটির পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ওই কারখানার আশপাশে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। এর আগে সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। তখনই উদ্ধার হতে থাকে একের পর এক মরদেহ। ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান, বিস্ফোরণের আঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না-হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।