দাদিকে জবাই করে হত্যার পর ফেসবুকে পোস্ট, নাতি আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ শয়নকক্ষে দাদিকে জবাই করে হত্যার অভিযোগে আপন নাতিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধা সন্দেস বেগম (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্বজনরা জানান, বুধবার গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সজিব তার ফেসবুক আইডিতে ‘আল্লাহু আকবার’ লিখে একটি স্ট্যাটাস দেন। কিছুক্ষণ পর ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’ লিখে আরেকটি স্ট্যাটাস দেন। বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় খবর দেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।