‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বরের প্রস্তুতি’—গুজব নিয়ে মুখ খুললেন তিশা

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন—চরিত্রের অভিনয়ে যেমন, তেমনি ব্যক্তি জীবন নিয়েও। এবার তিনি মুখ খুললেন বিয়ে ও সন্তানসংক্রান্ত দীর্ঘদিনের গুজব নিয়ে। হেসে উড়িয়ে দিয়েছেন সব কিছু, তবে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনারও ইঙ্গিত।

সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এক আড্ডামূলক অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তানজিন তিশা। সেখানে উপস্থাপক চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নে হাস্যরসেই নিজের ব্যক্তিজীবন নিয়ে চর্চিত গুজবগুলোর প্রসঙ্গ টেনে বলেন, ‘শুনেছি, আমি নাকি দুইবার বিয়ে করেছি! এখন তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে! আমার একটা বাচ্চাও আছে, যা নাকি দাদির কাছে আছে। আমরা এসব শুনে শুধু হেসেছি।’

9k= ‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বরের প্রস্তুতি’—গুজব নিয়ে মুখ খুললেন তিশা
ছবি:  ফেসবুক থেকে

বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে বহুবার নাম জড়িয়েছে তিশার। তবে এবারের মতো সরাসরি বিয়ে ও সন্তান প্রসঙ্গে এত খোলামেলা কথা এর আগে তিনি বলেননি।

তিশা জানান, গুজবে কান না দিয়ে তিনি নিজের ক্যারিয়ার আর ভবিষ্যতের দিকেই মনোযোগী। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘ইনশা আল্লাহ বিয়ে করব। তবে এখনও কিছু পরিকল্পনা বাকি। আমি নিজেকে আরও সময় দিতে চাই।’

তবে বিয়ের ভাবনাটি পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন না অভিনেত্রী। বরং স্পষ্ট জানিয়ে দেন, আগামী পাঁচ বছরের মধ্যেই তিনি বিয়ে করবেন এবং মা হবেন।

9k= ‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বরের প্রস্তুতি’—গুজব নিয়ে মুখ খুললেন তিশা
ছবি: ফেসবুক থেকে

তিশার কথায়, ‘ডেফিনিটলি, আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। অনেকেই হয়তো এসব বলেন না, কিন্তু আমি বিশ্বাস করি পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও গুরুত্বপূর্ণ। সবাই তো বিয়ে করছে, ভবিষ্যৎ পরিকল্পনায় এটাও থাকে।’

যুক্তরাষ্ট্রে এক মাসের মতো অবকাশযাপন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তানজিন তিশা। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে। ভিকি জাহেদ পরিচালিত ‘খোয়াবনামা’ নামের একটি নাটকে কাজ করছেন তিনি, যেখানে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব।

চর্চায় থাকা তিশা আবারও প্রমাণ করলেন—তিনি শুধু পর্দার নয়, বাস্তব জীবনেও সাহসী ও খোলামেলা এক মুখ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।