‘বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না ’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে  বলে স্পষ্ট জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগের মতো বিতর্কিত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেবে না অন্তর্বর্তী সরকার। 

রবিবার (২ মার্চ) সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, এর আগে র‍্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ রকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে দশের কম। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।

যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর জাতীয় পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না।’

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।