যাত্রী সেজে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

ঝিনাইদহের মহেশপুরে যাত্রী সেজে জাহিদুর রহমান নামের এক যুবকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত যুবককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদুর রহমান পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আহত জাহিদুর রহমান পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যার দিকে কয়েকজন যাত্রী ভ্যানে উঠে। খালিশপুর থেকে জয়দিয়া-নারায়নপুর সড়কের গোবিন্দপুর নির্জন এলাকায় পৌঁছালে তারা জাহিদুরের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জাহিদুরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ভ্যান ছিনতাইকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।