রিয়াদের পরিবারকে অর্থ সহায়তার দাবি অস্বীকার করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

গুলশানে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে তার মা রেজিয়া বেগম যে দাবি করেছেন, তা অস্বীকার করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৯ জুলাই) ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, রিয়াদ বা তার পরিবারের কোনো সদস্যকে তাদের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হয়নি।

আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ ঢাকার বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

গত ২৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা নিতে গিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার পরই রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে তার পরিবারের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে রিয়াদের মা রেজিয়া বেগম বলেন, বন্যার পর সরকারের দেওয়া চার বান্ডিল ঢেউটিন বিক্রি করে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাওয়া ৫০ হাজার টাকা মিলিয়ে ঘর নির্মাণ করেছেন।

তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী ওই ইউনিয়নের উপকারভোগীদের তালিকায় আবদুর রাজ্জাক, তার বাবা আবু রায়হান কিংবা তার মা রেজিয়া বেগমের নাম নেই। এমনকি রিয়াদ বা তার পরিবারের কোনো বিকাশ নম্বরেও তাদের পক্ষ থেকে কোনো লেনদেন হয়নি বলে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।