সাময়িক বরখাস্ত দুদকের উপপরিচালক পলাশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার কারণে এ ব্যবস্থা নিয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

মূলত তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাস করার অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগ।

আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে আহসানুল কবীর পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড–সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও জানাননি।

এ ঘটনায় কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরে গত ১৬ জুলাই কমিশনের সভায় বিধি ৪৩(১) মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।