সৌদি আরবে বাস দুর্ঘটনায় ছয় ওমরাহ যাত্রী নিহত, আহত অন্তত ১৪

সৌদি আরবের মদিনা ও মক্কা শহরের মধ্যবর্তী মহাসড়কে এক বাস দুর্ঘটনায় ছয় ইন্দোনেশীয় ওমরা যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন। বৃহস্পতিবার (২০ মার্চ) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আনতারার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২৩ মার্চ) গালফ নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরের ওয়াদি আল আকিকের মহাসড়কে গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেলকে জানানো হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধা নুগ্রাহা এক বিবৃতিতে বলেছেন, মদিনা-মক্কার মহাসড়কে দুর্ঘটনার শিকার বাসের ২০ যাত্রী হতাহত হয়েছেন। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহতদের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় বলে জানা গেছে। পরে বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় গাড়িটি ওমরাহযাত্রী ও তাদের সহকারী কর্মীদের বহন করছিল।

দুর্ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্ধারে ঘটনাস্থলে একটি নিরাপত্তা দল মোতায়েন করেন।

সূত্র: আনতারা, গালফ নিউজ

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।