হোটেলে আটকে রেখে শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে এক শিশুকে (১০) অপহরণের পর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই শিক্ষকের নাম বেলাল উদ্দিন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বেলাল। ওই শিশুও একই মাদ্রাসার ছাত্র।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।