ছেলের পরকীয়া ঠেকাতে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক ছড়ান মা

অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। এ খবরে বিমানবন্দরে শুরু হয় চরম সতর্কতা। ফ্লাইটটিকে জরুরি ভিত্তিতে থামিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে নিবিড় তল্লাশি। তবে শেষ পর্যন্ত বিমানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।

ঘটনাটির পর তদন্তে নামে র‍্যাব। শনিবার (১২ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, তদন্তে উঠে এসেছে, একটি পারিবারিক বিরোধ থেকেই এই ভুয়া বোমা হুমকির জন্ম। এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন তার স্ত্রী ও মা। পরে ছেলেকে আটকাতে এবং সেই প্রেমিকা যাতে তার সঙ্গে যেতে না পারে, সেজন্য ছেলের মায়ের পক্ষ থেকে এক বন্ধুদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন দিয়ে জানানো হয়— ফ্লাইটে বোমা আছে।

র‍্যাব ডিজি আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সময় ও সম্পদ অপচয় করে না, বরং যাত্রীদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।