গৌরনদীতে চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে থাপ্পড় বিএনপি নেতার

চিকিৎসা পদ্ধতি মনঃপূত না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে হেনস্তা করেছেন বদিউজ্জামান মিন্টু নামের এক বিএনপি নেতা। এ সময় প্রতিবাদ করায় বিথি আক্তার (৩৪) নামের এক নারীকেও থাপ্পড় মারেন তিনি। ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম […]
৫ আগস্টে ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, যাতে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়া যায়। তবে সেটির জন্য রাজনৈতিক ঐকমত্য জরুরি। সবার মতামতের ভিত্তিতেই সরকার এই ঘোষণাপত্র দিতে চায়।” শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী […]
বিক্ষোভে উত্তাল সারাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজ

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস। শুক্রবার (১১ জুলাই) রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা। খবরওয়ালার ক্যাম্পাস প্রতিবেদকদের পাঠানো খবর- জবি শিক্ষার্থীদের […]
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত দুই নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না […]
রংপুরে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ শামীম মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাঁকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। আটক শামীম মিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে। জানতে চাইলে […]
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল-শিবিরের মারামারি, জামায়াত নেতা জখম

বরগুনার পাথরঘাটা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম নাসির উদ্দিন (৩৫)। তিনি পাথরঘাটা বাজারে মুরগি ব্যবসায়ী এবং পৌর জামায়াতের নেতাকর্মী হিসেবে পরিচিত। […]
কুষ্টিয়ায় এক পত্রের পরীক্ষায় আরেক পত্রের প্রশ্ন: ৬ জনকে অব্যাহতি

এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনায় কুষ্টিয়ার আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ছয়জনকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিতরণ করা ভুল প্রশ্নপত্র নতুন করে ছাপার কাজ চলছে। এ ঘটনায় যশোর শিক্ষা বোর্ড ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক […]
নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজান মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান। নিহত রমজান মিয়া মাধবদী থানার রাইনাদী এলাকার সদর আলীর ছেলে। […]
নেত্রকোনায় দম্পতিকে বেঁধে নির্যাতন ও লুটপাট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামে এক দম্পতিকে হাত-পা বেঁধে মারধর ও লুটপাটের ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ এবং একই উপজেলার বিচিপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান […]
আপনারা ভালো থাকুন, আমার কিছু বলার নেই: আবুল বারকাত

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল বারকাত বলেন, ‘আমি শিক্ষক মানুষ। আপনারা ভালো থাকুন। আমার কিছু বলার […]
