ক্যাটাগরি বাংলাদেশ

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রাবির ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে 1750865212 চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রাবির ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রাবির ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চাপও দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার (২৫ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত […]
Read more
জাতীয় পরিবেশ পদক পেলেন মুনীর চৌধুরী 1750864752 জাতীয় পরিবেশ পদক পেলেন মুনীর চৌধুরী

জাতীয় পরিবেশ পদক পেলেন মুনীর চৌধুরী

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছেন। ২০২৫ সালের জাতীয় পরিবেশ পদকে তিনি ব্যক্তি পর্যায়ে ‘পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার’ ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেন। বুধবার (২৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান […]
Read more
রূপপুর প্রকল্পে পরমাণু সুরক্ষা কাঠামোর পরীক্ষা সম্পন্ন প্রস্তুত প্রথম ইউনিট 1750864125 রূপপুর প্রকল্পে পরমাণু সুরক্ষা কাঠামোর পরীক্ষা সম্পন্ন, প্রস্তুত প্রথম ইউনিট

রূপপুর প্রকল্পে পরমাণু সুরক্ষা কাঠামোর পরীক্ষা সম্পন্ন, প্রস্তুত প্রথম ইউনিট

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে প্রথম ইউনিটের সুরক্ষা কাঠামো—রিয়্যাক্টর কন্টেইনমেন্ট—এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই পরীক্ষায় কন্টেইনমেন্টের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পরীক্ষার অংশ হিসেবে কন্টেইনমেন্টের ভেতরের চাপ কৃত্রিমভাবে বাড়ানো হয়। […]
Read more
কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে পোস্ট মহিলা নেত্রী গ্রেপ্তার 1750863347 কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে পোস্ট, মহিলা নেত্রী গ্রেপ্তার

কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে পোস্ট, মহিলা নেত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজিয়া সুলতানা সম্পা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। তাঁকে মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও […]
Read more
এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা 1750863047 এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা

এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে এনসিপির কর্মীসভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভূঁইয়া কমিউনিটি […]
Read more
‘উত্তরণ নাটকের ৩৩তম মঞ্চায়ন কাল 1750862940 ‘উত্তরণ’ নাটকের ৩৩তম মঞ্চায়ন কাল

‘উত্তরণ’ নাটকের ৩৩তম মঞ্চায়ন কাল

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা নাটক ‘উত্তরণ’। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কু-ু। নির্দেশনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটির ৩৩তম মঞ্চায়ন রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টায়। নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানালেন, বিবেকানন্দ থিয়েটারের হয়ে নাট্যকারের কাছে চাওয়া ছিল, দলগত অভিনয় উপযোগী ও কাল্পনিক চরিত্রের সম্মিলনের […]
Read more
বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক দেশীয় অস্ত্র উদ্ধার 1750861776 বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ার শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাই করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা-ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
Read more
বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে মিললো কোরবানির মাংস মেয়াদোত্তীর্ণ ওষুধ 1750860804 বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে মিললো কোরবানির মাংস, মেয়াদোত্তীর্ণ ওষুধ

বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে মিললো কোরবানির মাংস, মেয়াদোত্তীর্ণ ওষুধ

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় কোরবানির মাংস ও মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ। মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম […]
Read more
শিক্ষা ভবনের ফুটপাতে পড়েছিল যুবকের মরদেহ 1750859664 শিক্ষা ভবনের ফুটপাতে পড়েছিল যুবকের মরদেহ

শিক্ষা ভবনের ফুটপাতে পড়েছিল যুবকের মরদেহ

রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফুটপাতে এক যুবককে […]
Read more
চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা হাত পা বাঁধা লাশ উদ্ধার 1750859556 চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের একটি কাঠবাগান থেকে হাত–পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। জাহিদুল চাকরিচ্যুত পুলিশ […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।