Category: প্রধান সংবাদ

আমি ব্যারিস্টার হতে চাই নুসরাত ফারিয়া 1757922065 আমি ব্যারিস্টার হতে চাই: নুসরাত ফারিয়া

আমি ব্যারিস্টার হতে চাই: নুসরাত ফারিয়া

চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপিকা এবং রেডিও জকি—বহুমুখী প্রতিভার অধিকারী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার জানিয়েছেন, তিনি ব্যারিস্টার হতে চান।  সম্প্রতি কানাডার মন্ট্রিলে চিত্রনায়ক জায়েদ খানের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এই স্বপ্নের কথা প্রকাশ করেন। জায়েদ খানের ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানে ফারিয়া তার গত এক বছরের জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা […]
Read more
ভিপি এবার ম্যাজিস্ট্রেটের ভূমিকায় 1757921591 ভিপি যখন ম্যাজিস্ট্রেটের ভূমিকায়!

ভিপি যখন ম্যাজিস্ট্রেটের ভূমিকায়!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক দোকানিকে জরিমানা করার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন সদ্য নির্বাচিত হল সংসদের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) আজিজুল হক। সূত্রে জানা গেছে, হলের ৮ নম্বর দোকান থেকে ১ কেজি টেস্টিং সল্ট (এমএসজি) উদ্ধার করা হয়। এ সময় ভিপি আজিজুল হক একটি হাতের লেখা নোটিশে দোকানের মালিক ওবায়দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করেন। […]
Read more
ভারত থেকে ২০০ নতুন কোচ আমদানী করছে বাংলাদেশ রেলওয়ে 1757920511 ভারত থেকে ২০০ নতুন কোচ আমদানী করছে বাংলাদেশ রেলওয়ে

ভারত থেকে ২০০ নতুন কোচ আমদানী করছে বাংলাদেশ রেলওয়ে

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন যে, রেলওয়ের বিদ্যমান লোকোমোটিভ এবং কোচের ঘাটতি মেটাতে ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।  তিনি বলেন, এর মধ্যে এই বছরেই ২০টি কোচ রেলের বহরে যোগ হবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে দেশে এসে পৌঁছাবে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনের […]
Read more
হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৩৯ প্রার্থী 1757919983 হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ জন, প্রার্থীবিহীন ৪ হল

হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ জন, প্রার্থীবিহীন ৪ হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে মেয়েদের ছয়টি হলের ৩৬ জন এবং ছেলেদের একটি হলের তিনজন রয়েছেন। এছাড়াও, মেয়েদের চারটি হলের একটি করে পদ ফাঁকা থাকছে, কারণ এই পদগুলোতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাকসু’র প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর […]
Read more
জমির বিরোধে খুন 1757919361 তারাও 'জুলাই শহীদ'!

তারাও ‘জুলাই শহীদ’!

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমিজমা নিয়ে বিরোধ, দুর্ঘটনা কিংবা অন্যান্য কারণে নিহত বহু মানুষের নাম উঠেছে জুলাই আন্দোলনের ’শহীদ’ তালিকায়। অথচ সংজ্ঞা অনুযায়ী এঁরা শহীদের তালিকায় পড়েন না। অনুসন্ধানে দেখা গেছে, সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৩৪ জন শহীদের মধ্যে অন্তত ৫২ জন প্রকৃত অর্থে ’শহীদ’ নন। রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট জমি-সংক্রান্ত বিরোধে খুন হন […]
Read more
আজ থেকে শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা 1757918402 আজ থেকে শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা

আজ থেকে শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে শুরু হয়েছে। এই প্রচার কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত চলবে।  নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত […]
Read more
ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসীর মৃত্যু 1757916689 ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসীর মৃত্যু

ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শাহজালাল (২৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহজালাল উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ এই খবরটি নিশ্চিত করেছেন। নিহতের বড় […]
Read more
কুবি ছাত্রী ধর্ষক 1757916543 কুবি ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আসামির স্বীকারোক্তি

কুবি ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি কবিরাজ মো. মোবারক হোসেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। কবিরাজ মোবারক হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে ওসি আরও জানান, মোবারক হোসেন ওই ছাত্রী সুমাইয়াকে হত্যার আগে ধর্ষণ করেছিলেন। মূলত মোবারক ঝাড়ফুঁক করে […]
Read more
মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা 1757916228 মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে পূর্ববর্তী বিরোধের জেরে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের জয় বাংলা ব্রিজের কাছে বসবাসকারী নাসির মাদবরের ছেলে। তিনি […]
Read more
ভারতীয় নাগরিক হত্যা ইস্যুতে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি 1757914651 ভারতীয় নাগরিক হত্যার ইস্যুতে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ভারতীয় নাগরিক হত্যার ইস্যুতে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

টেক্সাসের ডালাসে গত সপ্তাহে এক অবৈধ কিউবান অভিবাসীর হাতে এক ভারতীয় নাগরিক নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।  একই সাথে তিনি যুক্তরাষ্ট্রকে আবারও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে […]
Read more
1 581 582 583 584 585 1,542

সর্বাধিক পঠিত