Category: সর্বশেষ

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা ফিলিস্তিনপন্থীর 1752236574 এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা ফিলিস্তিনপন্থীর

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা ফিলিস্তিনপন্থীর

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন যুক্তরাষ্ট্রে প্রো-প্যালেস্টাইন বা ফিলিস্তিনপন্থি আন্দোলনের শীর্ষ নেতা এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খালিল। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করা হয়েছে, বিদ্বেষমূলকভাবে বিচার করা হয়েছে এবং ইহুদি-বিদ্বেষী হিসেবে অপপ্রচার চালানো হয়েছে। ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কারণে সরকার তাঁকে বিতাড়িত করার চেষ্টা করেছে। […]
Read more
ধর্ষণের দায়ে সাড়ে ৩ বছরের জেল কে পপ তারকার 1752234992 ধর্ষণ মামলায় কে-পপ তারকা তাঈলের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ধর্ষণ মামলায় কে-পপ তারকা তাঈলের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ধর্ষণ মামলায় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে (৩২) সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত। গত জুনে এ গায়ক এবং তার দুই সহযোগী একজন চীনা পর্যটককে পালাক্রমে ধর্ষণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গায়ক তাঈলের সঙ্গে দুই সহযোগীর একজনের নাম লি এবং অন্য জনের নাম […]
Read more
দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা 1752234748 দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, মিয়ানমারে দীর্ঘমেয়াদি সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে হাজার হাজার রোহিঙ্গা পরিবার নতুন করে বাংলাদেশে […]
Read more
ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু হাসপাতালে ৪২৫ 1751973099 1 ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৩৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৩৮ জন

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ রোগী। এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যার তথ্য […]
Read more
শ্রীলঙ্কাকে ৯ ১ গোলে উড়িয়ে দিল বাঘিনীরা 1752233786 শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাঘিনীরা

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাঘিনীরা

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্বপ্নময় সূচনা করল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের […]
Read more
ইরানকে দুর্বল মনে করে ভুল করছ ফরাসি প্রতিরক্ষামন্ত্রী 1752233411 ইরানকে দুর্বল মনে করে ভুল করছি: ফরাসি প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে দুর্বল মনে করে ভুল করছি: ফরাসি প্রতিরক্ষামন্ত্রী

‘ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল’—এমন সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বলেন, পশ্চিমা নীতিনির্ধারকেরা ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতাকে অবমূল্যায়ন করছেন, যা ভবিষ্যতে বড় ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। সম্প্রতি ফরাসি সাময়িকী লা ক্লাব-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকর্নু এসব কথা বলেন। তাঁর এই বক্তব্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা […]
Read more
জিয়ামঞ্চ দলের হামলায় আহত তাঁতী দল নেতা 1752233121 জিয়ামঞ্চ দলের হামলায় আহত তাঁতী দল নেতা

জিয়ামঞ্চ দলের হামলায় আহত তাঁতী দল নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৃদুল হাসান নামের তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃদুল হাসান বিএনপির অঙ্গসংগঠন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ও রূপগঞ্জ সদর ইউনিয়নের বাঘবের সিটি মার্কেট এলাকার বাসিন্দা হাসান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে […]
Read more
সেপ্টেম্বর অক্টোবরে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা রিজভীর 1752232501 সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা রিজভীর

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা রিজভীর

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এটা শুধু মুখের কথা নয় যে সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কিনা, এটা এখন মানুষের মনে মনে। দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না। অন্যদিকে হাততালি দেবে পতিত ফ্যাসিস্টরা। শুক্রবার (১১ […]
Read more
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পাঁচ গাড়ির সংঘর্ষ আহত ১৫ 1752231914 পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রাম্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, […]
Read more
শতবর্ষে মাহাথির মোহাম্মদ 1752231367 শতবর্ষে মাহাথির মোহাম্মদ: উন্নয়নের রূপকার না বিভাজনের প্রতীক?

শতবর্ষে মাহাথির মোহাম্মদ: উন্নয়নের রূপকার না বিভাজনের প্রতীক?

মালয়েশিয়ার রাজনীতির জীবন্ত কিংবদন্তি মাহাথির মোহাম্মদ শততম জন্মদিনে পা রেখেছেন। ১০ জুলাই শতবর্ষ পূর্ণ করলেন এই প্রবীণ নেতা, যিনি দুই দফায় প্রায় ২৪ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজও তাঁর রাজনৈতিক প্রভাব অক্ষুণ্ন। রোনাল্ড রিগান, মার্গারেট থ্যাচার, লি কুয়ান ইউ ও দেং জিয়াওপিংয়ের মতো বিশ্বনেতাদের সমসাময়িক মাহাথির আধুনিক মালয়েশিয়ার অন্যতম রূপকার হিসেবে ইতিহাসে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।