Category: সর্বশেষ

Untitled design 11 1750702164 কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই উপসাগরীয় দেশ কাতারের রাজধানী দোহায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  আকাশে ‘ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু’র ঝলকও দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। ঘটনার পর কাতারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল-জাজিরা জানিয়েছে, এই বিস্ফোরণ কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র আঘাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এক্সিওস […]
Read more
ডিসির ভিডিওকাণ্ড তদন্তে তিন সদস্যের কমিটি 1750694528 ডিসির ভিডিওকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি

ডিসির ভিডিওকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার (২৩ জুন) মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আশরাফ উদ্দিনের শৃঙ্খলাপরিপন্থি আচরণের অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। এ বিষয়ে কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকার বিভাগীয় […]
Read more
ভোটার হলেন 1750694248 ভোটার হলেন জোবাইদা রহমান

ভোটার হলেন জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রথমবারের মতো ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে জোবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা […]
Read more
উত্তরসূরি বাছাই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা ইরানে 1750694097 উত্তরসূরি বাছাই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা ইরানে: রিপোর্ট

উত্তরসূরি বাছাই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা ইরানে: রিপোর্ট

ইসরায়েলি হামলার হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি বাছাই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা শুরু হয়েছে। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, খামেনির গঠিত তিন সদস্যের কমিটি এ প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। খামেনির বয়স এখন ৮৬ বছর। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার পর তিনি ও তার পরিবার গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন এবং বিপ্লবী […]
Read more
১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ বিতর্ক শুরু 1750693996 ১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, বিতর্ক শুরু

১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, বিতর্ক শুরু

চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) এনটিআরসিএ পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ১৫ জুনেই প্রস্তুত হলেও প্রকাশ করা হয়েছে। ফলে ফলাফল প্রকাশে গোপনীয়তা ও বিলম্ব […]
Read more
৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত 1750693775 ৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত

৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত

চলতি জুন মাসের প্রথম তিন সপ্তাহে ১৪০ জন রোগীর দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সোমবার (২৩ জুন) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন শাখায় জ্বর ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষায় অংশ নেওয়া ১৭১ জনের মধ্যে ১৪০ জনের দেহে […]
Read more
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি 1750692574 ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি দায়িত্ব দেওয়া হয়েছে। নিউমার্কেট জোনের এসি তারিক লতিফি ডিএমপির […]
Read more
পুতিনকে খামেনির চিঠি চাইলেন রাশিয়ার সহায়তা রয়টার্স 1750692226 পুতিনকে খামেনির চিঠি, চাইলেন রাশিয়ার সহায়তা: রয়টার্স

পুতিনকে খামেনির চিঠি, চাইলেন রাশিয়ার সহায়তা: রয়টার্স

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার সহায়তা চেয়ে তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত শনিবারের মার্কিন হামলাই ছিল দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সরকার পরিবর্তনের […]
Read more
রাজধানীতে মশা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ 1750692018 রাজধানীতে মশা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ

রাজধানীতে মশা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ

রাজধানীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, ঢাকার মশাবাহিত রোগ বৃদ্ধির পেছনে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা […]
Read more
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও বেতন বাড়ছে 1750691562 এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বেতন বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বেতন বাড়ছে

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বাড়তি অর্থ পাবেন ‘বিশেষ সুবিধা’র আওতায়। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই সুবিধায় বেতন বাড়বে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা। সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।