যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইন জরুরি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার (২২ মে) ৮ ঘণ্টা বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সোনারগাঁও পৌর এলাকাগামী বিতরণ লাইনের সাথে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি  এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে । গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।