কালবৈশাখীতে আক্কেলপুরে বিদ্যুৎ বিপর্যয়, ভোগান্তিতে হাজারো মানুষ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বেলা সোয়া একটার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ের পর থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে প্রায় ৩০ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এবং বহু স্থানে […]
Read more

