Category: সর্বশেষ

চাকসু নির্বাচন আজ 1760494469 চাকসু নির্বাচন আজ

চাকসু নির্বাচন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী ভোটদানের জন্য যোগ্য, এর মধ্যে ৯টি ছাত্র হলে ১৬ হাজার ১৮৪ জন […]
Read more
‘আমি একটু কিউট মনে হয় না স্বর্গে যেতে পারব 1760457550 ‘আমি একটু কিউট, মনে হয় না স্বর্গে যেতে পারব’

‘আমি একটু কিউট, মনে হয় না স্বর্গে যেতে পারব’

গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর ইসরায়েল সফরে গিয়ে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মনে হয় না তিনি স্বর্গে যেতে পারবেন। ১২ অক্টোবর এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি প্রশ্ন করেন, ‘এই যুদ্ধবিরতি কি প্রেসিডেন্টকে স্বর্গে যেতে সাহায্য করবে?’ ট্রাম্পের আগের এক […]
Read more
নারায়ণগঞ্জে ডোবায় মিলল রেস্তোরাঁকর্মী তরুণীর অর্ধগলিত মরদেহ 1760457314 নারায়ণগঞ্জে ডোবায় মিলল রেস্তোরাঁকর্মী তরুণীর অর্ধগলিত মরদেহ

নারায়ণগঞ্জে ডোবায় মিলল রেস্তোরাঁকর্মী তরুণীর অর্ধগলিত মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডোবা থেকে কামরুন নাহার নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাইক্কারটেক সেতুসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুন নাহার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ‘কলাপাতা বার্গার’ নামে একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, […]
Read more
হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের 1760457142 হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের

হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অঁদ্রি রাজোয়েলিনা। তবে মঙ্গলবার (১৪ অক্টোবর) হঠাৎ ফেসবুকে লাইভে এসে নিজের পদত্যাগ ও চলমান বিক্ষোভ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। অভিযোগ করেন, সেনাবাহিনীর একাংশ ও রাজনীতিকদের একটি চক্র তার হত্যাচেষ্টা চালিয়েছে। ফরাসি সংবাদমাধ্যম আরএফআই-এর প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত স্থান থেকে দেওয়া লাইভ ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে […]
Read more
Untitled 1 1760456920 স্মরণ: বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরী

স্মরণ: বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরী

রমা চৌধুরী—বাংলার অগ্নিঝরা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি শুধু একজন নারী নন, তিনি এক জীবন্ত প্রতীক—অমানুষিক নির্যাতনের ছাই থেকে উঠে দাঁড়ানো এক অদম্য মায়ের প্রতিরূপ। ১৯৭১ সালের ১৩ মে ভোরে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায় নিজ গৃহে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনি নির্যাতনের শিকার হন। সম্ভ্রমহানির পরও প্রাণ রক্ষার লড়াইয়ে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে রক্ষা করেন নিজেকে। কিন্তু […]
Read more
‘মব সৃষ্টি করে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত 1760456684 ‘মব’ সৃষ্টি করে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত

‘মব’ সৃষ্টি করে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত

রাজশাহীর তানোরে কোচিং সেন্টারে গিয়ে ‘মব’ সৃষ্টি করে’ এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কয়েকজন যুবক। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কোচিং সেন্টারের ছাত্রীদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠান। তবে এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) তানোরের মুণ্ডুমালায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, […]
Read more
Untitled 1 1760456813 স্মরণ: অধ্যাপক মেহের কবীর

স্মরণ: অধ্যাপক মেহের কবীর

বাংলাদেশের শিক্ষা ও সমাজকল্যাণ আন্দোলনের এক উজ্জ্বল নাম — অধ্যাপক মেহের কবীর। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সম্মানিত অধ্যাপক এবং রোকেয়া হলের প্রভোস্ট। তাঁর কর্মজীবন, মনন ও মানবিক অবদান তাঁকে আজও অনন্য করে রেখেছে। ১৯২১ সালের ৫ জুন দিনাজপুরে তাঁর জন্ম। শৈশব থেকেই ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। উচ্চশিক্ষা গ্রহণ করেন কলকাতার বেথুন কলেজ ও […]
Read more
ভারতে তালেবান নেতাকে সংবর্ধনায় ক্ষুব্ধ জাভেদ আখতার 1760456208 ভারতে তালেবান নেতাকে সংবর্ধনায় ক্ষুব্ধ জাভেদ আখতার

ভারতে তালেবান নেতাকে সংবর্ধনায় ক্ষুব্ধ জাভেদ আখতার

ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সফর ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাষ্ট্রীয় আমন্ত্রণে দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক বৈঠক করেন মুত্তাকি। এরপর উত্তরপ্রদেশে তাকে দেওয়া হয় জমকালো সংবর্ধনা—যা নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া […]
Read more
‘আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান ডিসি কিছুই না 1760455742 ‘আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান, ডিসি কিছুই না’

‘আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান, ডিসি কিছুই না’

আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান। ডিসি আমার কাছে কিছুই না। আমার সঙ্গে রয়েছে বিচারপতিদের সম্পর্ক। তোকে দেখে নেব। টিসিবি ডিলারের জন্য আবেদনের পর তদন্তে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপর এভাবে ছাড়াও হন নোয়াখালীর হাতিয়ার এক বিএনপি নেতা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা […]
Read more
কুমিল্লাকে বিভাগ এবং রংপুরকে প্রদেশ ঘোষণার দাবি 1760454830 কুমিল্লাকে বিভাগ এবং রংপুরকে প্রদেশ ঘোষণার দাবি

কুমিল্লাকে বিভাগ এবং রংপুরকে প্রদেশ ঘোষণার দাবি

কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ-মিছিল হয়। এদিকে রংপুরসহ দেশের আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি জানিয়েছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কুমিল্লা বিভাগের দাবিতে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।