ক্যাটাগরি সর্বশেষ

৭ বছর পর চীন সফরে মোদি আঞ্চলিক কূটনীতিতে নতুন অধ্যায় 1756560634 ৭ বছর পর চীন সফরে মোদি, আঞ্চলিক কূটনীতিতে নতুন অধ্যায়

৭ বছর পর চীন সফরে মোদি, আঞ্চলিক কূটনীতিতে নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপেড়নের মধ্যেই দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মূলত আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে চীনে গেছেন মোদি। […]
Read more
যে যা ই বলুক যুদ্ধ করতে ভয় পায় না ইরান ইরানের প্রেসিডেন্ট 1756560484 যে যা-ই বলুক, যুদ্ধ করতে ভয় পায় না ইরান: ইরানের প্রেসিডেন্ট

যে যা-ই বলুক, যুদ্ধ করতে ভয় পায় না ইরান: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না; কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘কঠোরভাবে’ জবাব দেওয়া হবে। শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত এক রেকর্ড করা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েল ইরানকে বিভক্ত ও ধ্বংস করতে চায়, কিন্তু কোনো ইরানি চায় না যে ইরান বিভক্ত হোক।’ আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে […]
Read more
মায়ের মামলায় স্ত্রী সন্তান কারাগারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 1756559713 মায়ের মামলায় স্ত্রী-সন্তান কারাগারে, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মায়ের মামলায় স্ত্রী-সন্তান কারাগারে, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে লাশটি পাওয়া যায়। নেজাম উদ্দিন চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের কর্মচারী ছিলেন। স্থানীয় লোকজন জানান, নেজাম উদ্দিনের মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলছিল। নেজামের […]
Read more
ধর্ষণচেষ্টা আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ 1756559409 ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আত্মরক্ষার্থে এক গৃহবধূ মেজবাউল ইসলাম (৪৬) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর দাবি, মেজবাউল দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে বাড়িতে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। […]
Read more
যশোর 02 1756558912 যশোরে ৫ হাজার টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

যশোরে ৫ হাজার টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে ৫ হাজার টাকার জন্য কুপিয়ে ও পিটিয়ে আহত মিন্টু হোসেন (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। হামলার শিকার মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল চিকিৎসাধীন […]
Read more
ডাকসু নির্বাচন টাকার আদলে লিফলেটে অভিনব প্রচারণা 1756556983 ডাকসু নির্বাচন: টাকার আদলে লিফলেটে অভিনব প্রচারণা

ডাকসু নির্বাচন: টাকার আদলে লিফলেটে অভিনব প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার তিন দিন পার হয়েছে। নানা ধরনের লিফলেট এবং হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে লিফলেট তৈরিতে সৃজনশীল অনেক পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। অনেক প্রার্থী লিফলেটে কিউআর কোড ব্যবহার করছেন। সেই কিউআর কোড স্ক্যান করলেই প্রার্থীর ইশতেহার দেখা যাচ্ছে। অনেক প্রার্থীর লিফলেটে […]
Read more
স্মরণ শহীদ আজাদ 1756556905 স্মরণ: শহীদ আজাদ

স্মরণ: শহীদ আজাদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কজন তরুণ তাদের জীবন বিসর্জন দিয়ে স্বাধীনতার সূর্যোদয়কে ত্বরান্বিত করেছেন, শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ তাঁদের অন্যতম। তিনি শহীদ আজাদ নামেই পরিচিত—এক অমর প্রতীক, এক অকুতোভয় গেরিলা যোদ্ধার নাম। ১৯৪৬ সালের ১১ জুলাই জন্ম নেওয়া আজাদ ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী ইউনুস আহমেদ চৌধুরী ও মোসাম্মাৎ সাফিয়া বেগমের একমাত্র সন্তান। জন্মের পর থেকেই […]
Read more
ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা 1756556281 ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩০ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, একজন বন্দুকধারী পারুবিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানোর পর তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আক্রমণকারী পালিয়ে গেছে এবং তার খোঁজ শুরু হয়েছে। রয়টার্স […]
Read more
নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট 1756554658 নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হলো নুরকে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক এসব কথা বলেন। পোস্টে তিনি […]
Read more
৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল 1756554546 ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক আগামীকাল রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।