Category: সর্বশেষ

রাজশাহী 1746187310 বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কাটল দুর্বৃত্তরা

বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কাটল দুর্বৃত্তরা

রাজশাহী নগরের বুধপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম হাসান আলী (৪৫)। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এবং বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে […]
Read more
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মর্মান্তিক মৃত্যু 1746186489 আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মর্মান্তিক মৃত্যু

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মর্মান্তিক মৃত্যু

মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও মানবাধিকারকর্মী জিল সোবুল (৬৬) আগুনে পুড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) মিনেসোটা অঙ্গরাজ্যের নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার (২ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জিল সোবুলের মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকার ও ন্যায়ের অটল সমর্থক। তিনি আজীবন প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে […]
Read more
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ গ্রেপ্তার ২ 1746185145 খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে (১৮) ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১) ও গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা হামিদুল গাজীর ছেলে আবু তালেব গাজী (২৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, […]
Read more
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০ 1746184235 মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। বৃহস্পতিবার (১ মে) কক্সবাজার উপকূলের সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার […]
Read more
দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ 1746182887 দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন নির্বাচন চাওয়া অপরাধ

দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন নির্বাচন চাওয়া অপরাধ

জাতীয় নির্বাচনের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই এই উদ্যোগ নিতে হবে। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি এ কথা […]
Read more
আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম 1746182222 আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটির সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে তিনটি বিষয়—সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এই তিনটি […]
Read more
আ. লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ চলছে 1746181190 আ. লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ চলছে

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ চলছে

গণহত্যাসহ বিভিন্ন ‘রাষ্ট্রবিরোধী অপরাধের’ অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর এনসিপির আয়োজনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ মহানগর […]
Read more
ভিজিট ভিসায় হজে গেলে ২০ হাজার রিয়াল জরিমানা ১০ বছরের নিষেধাজ্ঞা 1746179972 অনুমতি ছাড়া হজে গেলে ২০ হাজার রিয়াল জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া হজে গেলে ২০ হাজার রিয়াল জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা

চলতি হজ মৌসুমে অনুমোদনহীন বা পারমিট ছাড়া হজ পালনে অংশ না নিতে বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
Read more
দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় আটক 1746179065 দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় আটক

দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় আটক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছে। শুক্রবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের আওতাধীন মল্লিকপুর কারুলিয়াপাড়া এলাকায়, ৩২০/৯ এস সীমান্ত […]
Read more
রাশেদ খাঁন 1746177521 এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের মিথ্যা গল্প বলে আইওয়াশ করা হয়েছে: রাশেদ খাঁন

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের মিথ্যা গল্প বলে আইওয়াশ করা হয়েছে: রাশেদ খাঁন

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলে জনগণের আইওয়াশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, যা বুঝতেছি জাতিসংঘের মহাসচিবকে এনে সরকার ওয়াদা করেছে, মানবিক করিডর দিবে এবং প্রয়োজনীয় […]
Read more

সর্বাধিক পঠিত