Category: সর্বশেষ

সেচ পাম্প নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তি 1744815937 কুমারখালীতে সেচ পাম্প নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

কুমারখালীতে সেচ পাম্প নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি সেচ পাম্প নিয়ে স্থানীয় শেখ গ্রুপের সঙ্গে মোল্লা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোল্লা গ্রুপের পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে অন্তত […]
Read more
ভূমধ্যসাগর 1744815578 ভূমধ্যসাগরে প্রতিদিন গড়ে একজন অভিবাসী শিশুর মৃত্যু: ইউনিসেফ

ভূমধ্যসাগরে প্রতিদিন গড়ে একজন অভিবাসী শিশুর মৃত্যু: ইউনিসেফ

গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টায় কমপক্ষে সাড়ে তিন হাজার অভিবাসী শিশু প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গড়ে প্রতিদিনই একজন শিশু এ বিপজ্জনক যাত্রায় প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, নিখোঁজ বা মৃত শিশুর প্রকৃত সংখ্যা […]
Read more
‘নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হলো কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির একাংশ 1744815028 ‘নোটিশ ছাড়াই’ গুঁড়িয়ে দেওয়া হলো কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির একাংশ

‘নোটিশ ছাড়াই’ গুঁড়িয়ে দেওয়া হলো কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির একাংশ

বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত ধানমন্ডির বাড়িটির একাংশ ভেঙে ফেলেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। বুধবার (১৬ এপ্রিল) সকালে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে বাড়িটির পশ্চিমাংশ ভেঙে ফেলা হয়। জানা গেছে, ধানমণ্ডির ১ নম্বর সড়কের ১৩৯/৪এ ঠিকানার বাড়িটিতে (পশ্চিমাংশ) কমবেশি ৫ কাঠা পরিমাণ জায়গা রয়েছে। বাড়িটিতে চারটি ইউনিট। এর একটিতে থাকছেন কবির স্ত্রী […]
Read more
জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা 1744814520 জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপে বসবে।  বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। […]
Read more
পাবনা পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 1744814174 ৬ দফা দাবিতে পাবনা পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৬ দফা দাবিতে পাবনা পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির প্রতিবাদে ও ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের কনফারেন্স রুমে কারিগরি ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জয় রহমান, সুমাইয়া খাতুন, আরিফ বিল্লাহ, সাকিব মাহমুদ প্রমুখ। সংবাদ […]
Read more
শ্রীমঙ্গল ১ 1744814049 শ্রীমঙ্গলে পল্লিবিদ্যুৎ কর্মচারীকে মারধর, আটক ১

শ্রীমঙ্গলে পল্লিবিদ্যুৎ কর্মচারীকে মারধর, আটক ১

মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি (মৌপবিস) শ্রীমঙ্গল সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান মো. সোহেল (৩০) কে মারধরের ঘটনায় আমিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) (মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই অলক বিহারী গুণ অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে তাকেগ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আমিন […]
Read more
রাজধানীতে শিগগিরই প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ড. আসিফ নজরুল 1744813959 রাজধানীতে শিগগিরই প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: ড. আসিফ নজরুল

রাজধানীতে শিগগিরই প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: ড. আসিফ নজরুল

রাজধানীর গুলশানে শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘হাসপাতালটি বিদেশ ফেরত প্রবাসীদের দ্বারা পরিচালিত হবে। শেয়ার ক্রয়ের মাধ্যমে হাসপাতালটির মালিকানাও লাভ করবেন প্রবাসীরা।’ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে […]
Read more
বজ্রপাতে কৃষকের মৃত্যু 1744813471 নবীনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

নবীনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল আওয়াল উপজেলার কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি […]
Read more
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতেই হবে প্রধান উপদেষ্টা 1744812867 বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান মেজর জেনারেল […]
Read more
পলিটেকনিক শিক্ষার্থীরা 1744812869 ৬ দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

৬ দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (১৭ এপ্রিল) বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। […]
Read more

সর্বাধিক পঠিত