নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫
বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আয়োজনে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বর্ষামঙ্গল প্রীতিমিলনী। শনিবার (২১ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. এম এ করিম। বক্তারা বর্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী এবং রাজাকারদের সর্বগ্রাসী আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে সচেতন ও সংগঠিত হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তার বিরুদ্ধে ‘মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলায়’ কারাবন্দি রেখে ‘সাজানো বিচার’ করার তীব্র নিন্দা জানান তারা। বক্তারা বলেন, ‘জনগণের আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এবং ইনুকে মুক্ত করে জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে।’
তারা স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী ও রাজাকারদের সর্বগ্রাসী আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এ আয়োজনে বর্ষার গান পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন ছিল। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে গণতন্ত্র ও প্রগতিশীল মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে এই আয়োজন প্রেরণা জোগাবে।
বক্তারা বলেন, জনগণের সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এবং জাসদ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে মুক্ত করে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে।
প্রীতিমিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা গোলাম ফারুক, সাবেক জাসদ নেতা স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা রায়হান ফেরদৌস মধু, ৬০ দশকে ছাত্রলীগ নেতা, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আমির, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক (বড় বাবু), স্বাধীনতা সংগ্রাম বীরমুক্তিযোদ্ধা পি এম আজাদ, বীর মুক্তিযোদ্ধা চিত্র সাংবাদিক সালাউদ্দিন সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, লোকমান আহমেদ, আফজাল হোসেন খান জকি, মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, খালিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম চৌধুরী, মুনিরুল হক, ঈশরাজুর রহমান শামীম, রতন দাস, শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাইফুজ্জামান বাদশা, শরিফুল কবির স্বপন, সাজ্জদ হোসেন, মনির হোসেন, রোকেয়া সুলতানা আঞ্জু, এড. মুহিবুর রহমান মিহির, এড. মো. সেলিম, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার হারন অর রশিদ সুমন, আসলাম খান বাবু, আলী হোসেন তরুণ, এ বি এম জাকিরুল হক টিটন, পারভিন আক্তার শাহীন, সোহেল আহমেদ, আকরামুল হক, শরিফুল ইসলাম সুজন, আমিনুল আজিম বনি, আহসান হাবিব শামীম, রাশিদুল হক ননী, মাসুদ আহমেদ, সর্দার খোরশেদ, কনক বর্মন, এড. শ্রাবণী গুহ জয়া দত্ত, রাবেয়া আক্তার, শিরীন শিকদার, নার্গিস আক্তার, মো. শাজাহান, একরামুল হক খান সোহেল, মকছুদের রহমান মানিক, উত্তম দাস প্রমুখ।
খবরওয়ালা/আরডি