Category: সর্বশেষ

ঢাবির ফটকে তালার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত 1763032201 ঢাবির ফটকে তালার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

ঢাবির ফটকে তালার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার ফটকে তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ নিরাপত্তা প্রহরীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম […]
Read more
একই দিনে ভোট ও গণভোট নিয়ে জামায়াতের আপত্তি 1763031622 একই দিনে ভোট ও গণভোট নিয়ে জামায়াতের আপত্তি

একই দিনে ভোট ও গণভোট নিয়ে জামায়াতের আপত্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘‘আমরা বারবার অনুরোধ করেছি, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে না করার জন্য, যুক্তি দিয়েছি। তবুও […]
Read more
আগুনে পুড়ে ছাই ১৪টি ঘর 1763031157 আগুনে পুড়ে ছাই ১৪টি ঘর

আগুনে পুড়ে ছাই ১৪টি ঘর

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তর ফকদনপুর কৈলাস মেম্বার পাড়া গ্রামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় […]
Read more
ফরিদপুরে মহাসড়কে উদ্ধার হলো লাগেজ ভর্তি ৩২ পেট্রোল বোমা 1763029868 ফরিদপুরে মহাসড়কে উদ্ধার হলো লাগেজ ভর্তি ৩২ পেট্রোল বোমা

ফরিদপুরে মহাসড়কে উদ্ধার হলো লাগেজ ভর্তি ৩২ পেট্রোল বোমা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রোল বোমাসহ একটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সড়কের […]
Read more
প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার পর বিএনপির জরুরি বৈঠক 1763028395 প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার পর বিএনপির জরুরি বৈঠক

প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার পর বিএনপির জরুরি বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিচালনা […]
Read more
যশোরে পার্কিং করা বাসে আগুন বস্তিবাসীদের বড় বিপদ থেকে রক্ষা 1763027973 যশোরে পার্কিং করা বাসে আগুন, বস্তিবাসীদের বড় বিপদ থেকে রক্ষা

যশোরে পার্কিং করা বাসে আগুন, বস্তিবাসীদের বড় বিপদ থেকে রক্ষা

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে। আগুন লাগার সময় পাশের বস্তিতে বসবাসকারীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বাসটির সুপারভাইজার হান্নান খান (মাগুরা শ্রীপুর) জানান, ‘রাহিন […]
Read more
AI দিয়ে লকডাউন করছে আ. লীগ মানুষ নেই এ্যানি 1763027653 “AI দিয়ে লকডাউন করছে আ. লীগ, মানুষ নেই” :এ্যানি

“AI দিয়ে লকডাউন করছে আ. লীগ, মানুষ নেই” :এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই, বরং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কিছু ছবি তৈরি করে লকডাউন পালন করছে। তিনি দাবি করেন, কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকা দিয়ে ভোররাতে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন লাগানোর ছবি তুলে সেগুলো ফেসবুকে […]
Read more
যে প্রশ্ন থাকছে গণভোটের ব্যালটে 1763027133 যে প্রশ্ন থাকছে গণভোটের ব্যালটে !

যে প্রশ্ন থাকছে গণভোটের ব্যালটে !

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে, যাতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।” তিনি আরো জানান, গণভোটের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় […]
Read more
বিশ্ববাজারে সোনার ঝলক দাম বাড়লো তিন সপ্তাহে সর্বোচ্চ 1763026285 বিশ্ববাজারে সোনার ঝলক: দাম বাড়লো তিন সপ্তাহে সর্বোচ্চ

বিশ্ববাজারে সোনার ঝলক: দাম বাড়লো তিন সপ্তাহে সর্বোচ্চ

বিশ্ববাজারে সোনার দাম আবারও বেড়েছে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২১৫.৮৭ ডলার হয়েছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে সোনার দাম ০.২ শতাংশ বেড়ে ৪,২১৯.৯০ ডলার হয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, […]
Read more
জাতীয় নির্বাচনের সঙ্গে একযোগে হবে গণভোট প্রধান উপদেষ্টা 1763024840 জাতীয় নির্বাচনের সঙ্গে একযোগে হবে গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের সঙ্গে একযোগে হবে গণভোট: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট, যা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হবে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের সঙ্গে একদিনেই অনুষ্ঠিত হবে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।