শিক্ষকের কর্মবিরতির মধ্যে অভিভাবককেই পরীক্ষা নিতে হলো
কুষ্টিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের কারণে অচলাবস্থা দেখা দিয়েছে। শিক্ষকদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা বাধ্য হয়ে নিজেরাই পরীক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরতলীর ১৮নং লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে শিক্ষকরা পরীক্ষায় উপস্থিত না হওয়ায় উত্তেজিত হন […]
Read more

